দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুরে ৫২ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মনোহরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উত্তর মনোহরপুর এলাকার মো. আনোয়ারের ছেলে মো. রিপন এবং জাইলাবাড়ি এলাকার মৃত সিদ্দিক হাওলাদারের ছেলে রাজু আহমেদ।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রিপনের কাছ থেকে ৫০ পিস এবং রাজু আহমেদের কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে রিপনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে, রাজু আহমেদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও এক দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
যে আই